৪ নভেম্বর ২০১২ - ২০:৩০

গতরাতে দামেস্কের ইয়ারমুক অঞ্চলে অবস্থিত শরণার্থী শিবিরে কয়েক দফায় মোর্টার হামলা চালিয়েছে সিরিয়ায় যুদ্ধরত সন্ত্রাসীরা। এ হামলায় ৬ জন সিরিয় নিহত এবং ৭০ জন আহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সিরিয়ার ‘দুনিয়া’ নিউজ চ্যানেলসহ বেশ কয়েকটি সংবাদ সূত্রের প্রতিবেদন হতে জানা গেছে গতরাতে (৪ অক্টোবর, রোববার), সশস্ত্র সন্ত্রাসীরা দামেস্কের দক্ষিনে অবস্থিত ইয়ারমুক অঞ্চলের শরণার্থী শিবিরে মর্টার হামলা চালিয়ে ৬ জনকে হত্যা করেছে, এ ঘটনায় অপর ৭০ জন আহত হয়েছে। এ ঘটনায় আহতদেরকে মুজতাহেদী ও এ অঞ্চলের পার্শ্ববর্তী অন্যান্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বলাবাহুল্য, সিরিয়ার সরকারী বাহিনী গতকাল যায়নাবিয়া অঞ্চলের পার্শ্ববর্তী হারাস্তা ও আল-হুজাইরা-সহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। এ অভিযানে বেশ কয়েজন সন্ত্রাসী নিহত হয়েছে এবং অত্যাধুনিক অস্ত্রধারী তাদের কয়েকটি গাড়ীও ধ্বংস হয়ে গেছে।#